সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নেত্রকোণায় শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আলেম আমিনুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ

শিক্ষকতার পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোগ ও আত্মকর্মসংস্থানে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬-এ শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা হিসেবে সম্মাননা লাভ করেছেন তরুণ আলেম মো. আমিনুল ইসলাম। রোববার সকালে মদন উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবস উদযাপিত আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

স্থানীয় যুবসমাজ ও আলেম সমাজের মধ্যে আমিনুল ইসলামের এই সাফল্য এক নতুন অনুপ্রেরণার সৃষ্টি করেছে। প্রথাগত পড়াশোনা ও শিক্ষকতার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে তিনি হাঁসের খামার স্থাপনসহ বিভিন্ন কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণ করেন। কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি আজ নিজ এলাকায় একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই উদ্যোগ বেকার যুবকদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমিনুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম জানান, শুধু চাকরির পেছনে না ছুটে যুবসমাজ যদি মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে কৃষি ও উৎপাদনমুখী খাতের সাথে যুক্ত হয়, তবে দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে। তার এই অর্জন মদন উপজেলার তরুণ সমাজকে নতুন স্বপ্ন দেখাচ্ছে এবং আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD