সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বগুড়ায় শিক্ষক ৩৭, এইচএসসি পরীক্ষার্থী ৪৬, সবাই ফেল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ণ

বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। ৩৭ জন শিক্ষক-কর্মচারী থাকা একটি পূর্ণাঙ্গ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষাব্যবস্থার সামগ্রিক মান নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কলেজটিতে পর্যাপ্ত শিক্ষক-কর্মচারী থাকা সত্ত্বেও পাঠদান প্রক্রিয়ায় চরম অবহেলা ও নজরদারির অভাব ছিল। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে। দীর্ঘদিন ধরে তদারকির অভাবে শিক্ষক ও কর্মচারীরা নিয়মিত ক্লাস না করিয়ে কেবল সরকারি অনুদান ও বেতন-ভাতা উত্তোলনেই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ফলাফল প্রকাশের পর থেকে কলেজটির পরিচালনা পর্ষদ এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় শিক্ষাবিদরা বলছেন, এই ধরনের বিপর্যয়জনক ফলাফল কেবল শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, বরং এটি শিক্ষক ও পরিচালনা পর্ষদের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD