সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ অনন্য কৃতিত্ব অর্জন করেছে খুলনার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ। ইংরেজি ভার্সনের এই প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৬১ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন এবং ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, মানসম্মত পাঠদান এবং শিক্ষকদের নিয়মিত তদারকি। শিক্ষার্থীদের এই উজ্জ্বল সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের ধারাবাহিক মেধা বিকাশ এবং নৈতিক শিক্ষার কারণে এই ঈর্ষণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও এই ধারা বজায় রাখতে তারা সচেষ্ট থাকবেন বলে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD