সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

প্রতিবন্ধকতা জয় করে কলির অদম্য সাফল্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ণ

দৃঢ় মনোবল ও অদম্য ইচ্ছাশক্তির জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কাউনিয়ার তরুণী কলি রানী। জন্মগতভাবে দুই হাতের আঙুল না থাকলেও তিনি দমে যাননি, বরং নিজের মেধা ও পরিশ্রবের বলে এগিয়ে চলেছেন স্বপ্নের পথে। সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

সাংবাদিকদের বলেছেন, নানা প্রতিকূলতা পেরিয়ে এই সাফল্য অর্জন করা সহজ ছিল না। জন্ম থেকেই তার দুই হাতের একটি আঙুলও নেই। তবে মনের জোর ছিল সবসময় অটুট। পড়াশোনার প্রতি গভীর অনুরাগ তাকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। প্রতিদিনের ক্লাসে অংশ নেওয়া এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করার মাধ্যমে তিনি নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করেছিলেন।

পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টিও ছিল বেশ চ্যালেঞ্জিং। দুই হাত না থাকায় তিনি ডান পায়ের আঙুলের ফাঁকে কলম গুঁজে অত্যন্ত সাবলীলভাবে উত্তরপত্র লিখেছেন। শিক্ষকরা তার এই একাগ্রতা ও সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কলি রানীর এই অর্জন কেবল তার নিজের নয়, বরং পুরো রংপুরবাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়। তার এই সাফল্য সমাজের অন্য প্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্যও এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে। সরকারের পক্ষ থেকে এবং বিত্তবানরা এগিয়ে এলে কলি তার উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে পারবেন এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD