সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ঢাকায় শ্রমিক আন্দোলনে আটক দুইজনের বাড়ি ঈদগাঁওয়ে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় চলমান শ্রমিক আন্দোলনে নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে সনাক্ত করা হয়েছে। আটককৃতরা হলেন মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ (২৬) এবং জায়েদ করিম রিয়াজ (২৪)। তাদের পৈতৃক নিবাস কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা।

রোববার রাজধানীর মিরপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় একটি চক্র। এই নাশকতার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ ও জায়েদ করিম রিয়াজকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা কিংবা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মী বা নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা এই ধরনের নাশকতায় ইন্ধন জোগাচ্ছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মতে, এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কঠোর আইনের আওতায় আনা আবশ্যক। আটককৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD