সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

উড়োজাহাজ সংকট এড়াতে এখনই চুক্তির তাগিদ পর্যটনমন্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নে ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করে তা হাতে পেতে প্রায় ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই ভবিষ্যৎ সংকট এড়াতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

গণমাধ্যমকে জানান, অবিলম্বে ক্রয়চুক্তি চূড়ান্ত করা না হলে আগামী কয়েক বছরের মধ্যে তীব্র উড়োজাহাজ সংকটের মুখে পড়তে পারে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করতে আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজের বিকল্প নেই। সংশ্লিষ্ট মহলের মতে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিমান খাতের বিভিন্ন অনিয়ম ও দূরদর্শিতার অভাবের কারণে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিমান খাতের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং যাত্রীসেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে উড়োজাহাজ ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর ফলে ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD