সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ

তৈরি পোশাক খাতে উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিসেম্বর মাসকে সামনে রেখে পোশাক শিল্পখাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি কুচক্রী মহল এই খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর পেছনে অতীতে দেশ ছেড়ে পালানো স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের মদদ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ মিলে এই খাতে নানা ধরনের উসকানি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

তবে বর্তমান সরকার দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত এই শিল্পকে রক্ষা করতে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কারখানার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে বা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগভাবে তা প্রতিহত করতে হবে। পোশাক শিল্পমালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সব ধরনের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথও খোলা রাখা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপের ফলে পোশাক শিল্পখাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বর্তমান সরকার সবসময় বদ্ধপরিকর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD