সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদকে সরানোর দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমান। একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি যেভাবে একটি জাতীয় দৈনিকের কপি প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন, তা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের সামিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট এই আইনজীবী।

গণমাধ্যমকে জানান, সংবাদে কোনো তথ্যগত ভুল থাকলে তার নিয়মতান্ত্রিক প্রতিবাদ বা আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে এভাবে প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে ফেলা কোনোভাবেই একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়। এই ঘটনার পর দেশের বুদ্ধিজীবী মহল ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দায়িত্বশীল পদ থেকে রাশেদ খানকে অপসারণের জোরালো দাবি জানান অ্যাডভোকেট সাইফুর রহমান।

এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে সরকারের উচ্চ মহলের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র হওয়ার হুশিয়ারি দিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD