বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

আওয়ামী স্টাইলে দেশ চালালে পরিণতি ভালো হবে না: কামাল হোসেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

বর্তমান সরকার যদি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনা করতে চায় এবং তাদের সাথে একাকার হয়, তবে তাদের পরিণতিও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের মতোই ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতা হস্তান্তরের দিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি দেশবাসীর মনে এখনও স্পষ্টভাবে গেঁথে রয়েছে।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের অধিকার ও পতন ঘটে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম ও দুর্নীতির কথা স্মরণ করে তিনি আরও বলেন, অতীতে জনগণের বুকের ওপর দিয়ে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তাদের শেষরক্ষা হয়নি। বর্তমান প্রশাসনের নীতিনির্ধারকদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত এবং কোনোভাবেই স্বৈরাচারী পন্থার পুনরাবৃত্তি ঘড়ানো চলবে না।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য বর্তমান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং সরকারের নীতিনির্ধারণী মহলে এর একটি গভীর প্রভাব পড়তে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD