সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখতে নিজ দেশের নাগরিকদের প্রতি কড়া সতর্কতা জারি করেছে ইতালি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো ব্যবহার না করে পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের বিশেষ পরামর্শ দিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার হালনাগাদ করা এক ভ্রমণ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। আন্তর্জাতিক ভূরাজনৈতিক ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতালি সরকার তাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং সৌদি আরবের ভেতরের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপের এই দেশটি। নাগরিকদের যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক