শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে বহু বাড়ি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ

চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও ৪৬ জন। তাদের মধ্যে ১১ জনের শারীরিক অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। আকস্মিক এই ভূমিকম্পের আঘাতে অঞ্চলটিতে ৩৩৯টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ।

বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান যে, উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তিব্বতের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD