শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির বৈশ্বিক অনলাইন সেবা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষার অত্যন্ত গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিভিন্ন সরকার ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গত বুধবার ও বৃহস্পতিবার সংঘটিত এই আকস্মিক ঘটনার ফলে জাপানের প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট থেকে শুরু করে জার্মানির হাসপের মতো বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনলাইন কার্যক্রমে চরম স্থবিরতা নেমে আসে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান, আধুনিক সাইবার নিরাপত্তার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে ত্রুটিটি ধরা পড়ায় বড় ধরনের ডিজিটাল বিপর্যয় এড়ানো সম্ভব হলেও, তাৎক্ষণিকভাবে সেবা বন্ধ রাখায় কোটি কোটি ব্যবহারকারী মারাত্মক ভোগান্তির শিকার হন। সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ত্রুটি সংশোধনে রাতদিন কাজ করে যাচ্ছে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD