ইউক্রেন সংকট সমাধানে রাশিয়া পুনরায় ত্রিপক্ষীয় আলোচনায় বসতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর যুদ্ধের হুমকির কড়া সমালোচনা করে তাদের আচরণকে রাজনৈতিক সিজোফ্রেনিয়া তথা বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলা বলে আখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি এক বক্তব্যে পুতিন এই মন্তব্য করেন যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুতিন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে সামরিক উপায়ে রাশিয়াকে চাপে ফেলার ইউরোপীয় প্রচেষ্টা সফল হবে না। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ খোঁজা ছাড়া পশ্চিমা বিশ্বের সামনে আর কোনো বিকল্প নেই বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক