আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই লংমার্চকে সর্বাঙ্গীন সফল করে তুলতে স্থানীয় প্রশাসন এবং বাস্তবায়ন কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। বৈঠকে লংমার্চের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যান চলাচল নির্বিঘ্ন করা এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসনের পক্ষ থেকেও লংমার্চের সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নেতারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লংমার্চ অত্যন্ত শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক