বান্দরবানের লামা উপজেলায় জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ চিত্ত রঞ্জন বড়ুয়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে গুরুতর অভিযোগ করেছে একটি সাধারণ কৃষক পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে এসব অসত্য তথ্য ছড়িয়ে পরিবারটিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল তাদের পৈত্রিক ও বৈধভাবে অর্জিত জমি জবরদখল করার পায়তারা চালিয়ে আসছে। কিন্তু স্থানীয়ভাবে জমি দখল করতে ব্যর্থ হয়ে এখন নানা ধরনের ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হচ্ছে। প্রতিপক্ষ চিত্ত রঞ্জন বড়ুয়া পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে কৃষক পরিবারটির সম্মানহানি করার চেষ্টা করছেন বলে তারা গণমাধ্যমকে জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয় যে, অতীতেও দেশে বিভিন্ন সময় সাধারণ মানুষের ওপর নানা ধরনের জুলুম ও অন্যায় চালানো হয়েছিল। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা যেভাবে সাধারণ মানুষের জমি দখল ও নিপীড়ন চালাতো, বর্তমান সময়েও কিছু কুচক্রী মহল সেই একই কায়দায় সাধারণ কৃষক পরিবারগুলোকে হয়রানি করার চেষ্টা করছে।
এ ধরনের মিথ্যা প্রচার ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে এবং নিজেদের বৈধ জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। অবিলম্বে এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক