বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

চৌদ্দগ্রামে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কৃত ২২ শিশু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ২২ শিশুকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গুণবতী ইউনিয়নের নারায়ণপুর জামে মসজিদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, গুণবতী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের যুবসমাজ ও স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। শিশুদের নামাজমুখী করতে এবং ইসলামী অনুশাসনে গড়ে তুলতে এই ব্যতিক্রমী আয়োজন এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে বাইসাইকেল, পবিত্র কোরআন শরীফ ও শিক্ষাসামগ্রী তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিশুদের এমন অর্জনে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD