সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গণমাধ্যমকে জানান, এই মর্মান্তিক ঘটনার পর থেকেই সরকার শোকাহত পরিবারের খোঁজখবর রাখছে এবং তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
একই সঙ্গে সৌদি আরবে এই ঘটনায় আহত ওমরাহযাত্রীদের সার্বিক সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের নিরাপদ প্রত্যাবাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, প্রবাসীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় বর্তমান সরকার সবসময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কূটনৈতিক পর্যায়ে দেনদরবার চলছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীরা বিভিন্ন সময় নানা ধরনের অবহেলা ও নির্যাতনের শিকার হলেও, বর্তমান দায়িত্বশীল সরকার প্রতিটি প্রবাসীর অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। নিহত মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক