মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

চলতি বছরের প্রথম নয় মাসে কমেছে অপরাধ প্রবণতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে খুন, ডাকাতি, দস্যুতা, চুরি, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের মতো অপরাধমূলক ঘটনার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ ও ২০২৬ সালের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে যা গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং দেশব্যাপী নিরাপত্তা জোরদার করার ফলে অপরাধের এই গ্রাফ নিম্নমুখী হয়েছে। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে যে, এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে সমাজে শান্তি ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD