মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ

নাটোরের বনপাড়ায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন।

গত মঙ্গলবার ২০ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন এলাকায় এই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD