মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

চসিকের ফুটওভার ব্রিজে সংকীর্ণ সিঁড়ি নিয়ে সমালোচনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ণ

পথচারীদের নির্বিঘ্নে সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রামের জিইসি মোড়ে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি আধুনিক ব্রিজ। তবে সিঁড়ির সংকীর্ণতা, চলাচল পথের বিন্যাস এবং নকশা পরিবর্তনের অভিযোগে উদ্বোধনের আগেই তীব্র সমালোচনার মুখে পড়েছে এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প।

স্থানীয় নাগরিক ও বিশেষজ্ঞরা বলছেন, প্রায় সাত কোটি টাকার বিশাল ব্যয়ে নির্মিত এই ফুটওভার ব্রিজের মূল উদ্দেশ্য ছিল জনগণের চলাচলের পথ সুগম করা। কিন্তু বাস্তবে দেখা গেছে, ব্রিজে ওঠার সিঁড়িগুলো অত্যন্ত সংকীর্ণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একসাথে একাধিক মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে না পারলে এই বিপুল ব্যয়ের প্রকল্পের সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নির্মাণ কাজ শেষ পর্যায়ে পৌঁছানোর পর থেকেই এর নকশা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক পথচারী ও সচেতন মহল জানিয়েছেন, মূল নকশায় কিছু পরিবর্তন আনার ফলেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের তরফ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে জনস্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন নগরবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD