মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

হুথির হামলার মুখে সৌদির বিনিয়োগ সম্মেলন স্থগিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ধারাবাহিক আগ্রাসী হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রাজধানী রিয়াদে নির্ধারিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বা এফআইআই সম্মেলন আয়োজনের কথা ছিল।

মঙ্গলবার সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, উদ্ভূত পরিস্থিতির কারণে সম্মেলনটি চলতি বছরের পরিবর্তে আগামী বছর অনুষ্ঠিত হবে। তবে এই আয়োজনের নতুন কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি এবং তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD