শীতের শুরুতেই তীব্র তহবিল সংকটের মুখোমুখি পড়ে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় জরুরি খাদ্যসহায়তা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গাজা উপত্যকার সাধারণ ও ক্ষুধার্ত পরিবারগুলোর জীবনধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই খাদ্যসহায়তা প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনা হচ্ছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক