মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের যৌথভাবে কাজ করার ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাজ্য বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শক্তিশালী অংশীদার হয়ে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এই যৌথ অংশীদারিত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক খাত আরও সুদৃঢ় হবে এবং তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া কুমুদিনী কমপ্লেক্সের রঙিন উৎসব ও বহুমুখী কার্যক্রম পরিদর্শনের সময় ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করেন এবং নারী ক্ষমতায়নে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র দিন দিন প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বর্তমান প্রেক্ষাপটে দেশের সার্বিক উন্নয়নে যুক্তরাজ্য সরকার সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD