মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণে তিনি ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মহলের অপতৎপরতা এবং প্রশাসনিক স্থবিরতার কারণে অনেক সৎ ও উদ্যমী নেতার জন্যই সঠিক পথে কাজ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের রেখে যাওয়া ঘুণে ধরা প্রশাসন এখনো পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। এর ফলে সরকারের ভেতর থেকেই নানা ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা পরিকল্পিতভাবে বর্তমান সরকারের অর্জনগুলোকে ম্লান করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব চক্রান্ত মোকাবিলায় প্রশাসনের সব স্তরে কঠোর নজরদারি এবং অবিলম্বে যুগোপযোগী সংস্কার সাধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত এই সরকারের ওপর জনগণের প্রত্যাশার চাপ অনেক বেশি। বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের ভেতরের ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট চক্রের দোসরদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে না।
আরববাংলা টিভি/ডেস্ক