সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

রাজশাহী-আব্দুলপুর রেলপথে চরম ঝুঁকি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

মাত্র ৪৫ কিলোমিটারের রাজশাহী-আব্দুলপুর রেলপথ এখন চরম ঝুঁকি আর যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে। এই রেলপথের জরাজীর্ণ ও বেহাল দশার কারণে ট্রেনের গতিসীমা ঘণ্টায় ৯৫ কিলোমিটার থেকে কমিয়ে মাত্র ৪০ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। কোথাও কোথাও লাইন এমনভাবে ভেঙে গেছে বা দেবে গেছে যে, তা দেখে স্থানীয় সচেতন মানুষদের জীবন বাজি রেখে লাল গামছা উড়িয়ে ছুটে চলা ট্রেন থামাতে হয়েছে।

১৯৬২ সালে শেষবারের মতো এই লাইনের বড় ধরনের সংস্কার কাজ করা হয়েছিল। এর দীর্ঘ ৬৪ বছর পেরিয়ে গেলেও আর কোনো স্থায়ী বা বড় ধরনের সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি বা শীতের কুয়াশাতেই লাইন ধসে পড়ার উপক্রম হয়। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিটিশ আমলের তৈরি এই রেলপথের স্লিপারগুলো পচে নষ্ট হয়ে গেছে, ফিশপ্লেট খুলে পড়েছে এবং পাথরও উঠে গেছে বহু আগেই।

প্রতিদিনই এই রুট দিয়ে শত শত যাত্রী জীবন হাতে নিয়ে যাতায়াত করছেন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় আধুনিকায়নের ছোঁয়া তো দূরের কথা, সাধারণ মেরামতের কাজও নিয়মিত হয় না। স্থানীয় সাধারণ মানুষ ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাননি। অবিলম্বে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথটির স্থায়ী সংস্কার এবং ডাবল লাইনে উন্নীতকরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD