ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র বহুবার তেহরানের দৃঢ় সংকল্প ও ইচ্ছাশক্তি পরীক্ষা করে দেখেছে। তবে শেষ পর্যন্ত তাদের সব হিসাব ভুল বলেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি জানান, অতীতের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়ে গেছে যে, যারা ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দেয়, তারা নিজেরাই আজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।
বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে বলতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন যে, শত্রুপক্ষ সবসময় ইরানের শক্তিকে খাটো করে দেখেছে কিন্তু প্রতিবারই তারা কৌশলগতভাবে পরাজিত হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তেহরানের অবস্থান দিন দিন আরও সুসংহত হচ্ছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে দেশের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান এই শীর্ষ সামরিক কর্মকর্তা।
আরববাংলা টিভি/ডেস্ক