ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উন্নয়ন ও জনস্বার্থ সুরক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
গণমাধ্যমকে জানান, রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সচেতনা এবং সম্মিলিত প্রচেষ্টা। নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নগরবাসীকে উদ্দেশ্য করে বলেন, অন্যের কথা বাদ দিন, কেবল নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্থ জীবনের কথা চিন্তা করেই হলেও ঢাকাকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পলিথিনমুক্ত রাখুন।
অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে অপরিকল্পিত নগরায়ন এবং দুর্নীতির কারণে ঢাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জঞ্জাল কাটিয়ে উঠে একটি জনবান্ধব ও সুন্দর রাজধানী গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।
আরববাংলা টিভি/ডেস্ক