সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

নিজের সন্তানের কথা ভেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলেছেন, সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে আমাদের রাজধানী ঢাকাকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন নিশ্চিত করার জন্য প্রতিটি নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি রাজধানী ঢাকাকে নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এমন সময়োপযোগী আহ্বান নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতিশীলতা আনবে। একটি পরিচ্ছন্ন রাজধানী গড়তে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও অত্যন্ত জরুরি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD