২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সোমবার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত এই তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ত ও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আবশ্যিকভাবে মেনে চলতে হবে।
শিক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে মেধাতাবিকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের আর্থিক অনুদান প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য এবং অন্যান্য আনুষ্ঠানিকতা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বলেছেন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে বৃত্তির অর্থ ছাড় করতে জটিলতা তৈরি হতে পারে।
উল্লেখ্য যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিক্ষা খাতের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইতিপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দলীয়করণের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হলেও বর্তমান প্রশাসন মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে বৃত্তি প্রদান নিশ্চিত করছে। দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক