অস্ত্র হাতে অবৈধ মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান। সাম্প্রতিক সময়ে তার একটি ভিডিও ক্লিপ ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হলে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে ইশরাক হোসেন বলেন, নৈতিক দায়বদ্ধতা থেকে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার পক্ষেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তার এই পদত্যাগের ঘোষণা জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ সময় তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান পরিস্থিতিতে সরকারের ওপর চাপ কমাতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চলা দমনপীড়ন ও নানা অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন ইশরাক হোসেন। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নানা নিপীড়ন উপেক্ষা করে তিনি রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আজকের এই সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আরববাংলা টিভি/ডেস্ক