শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

জার্মানির বিমানবন্দরে যাত্রীর স্যুটকেসে মিলল ৯২ সাপ ও গিরগিটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ

জার্মানির কোলন বন বিমানবন্দরে এক যাত্রীর স্যুটকেস থেকে ৩৭টি বিষাক্ত সাপ ও ৫৫টি গিরগিটি উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান যে, ওই যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক কিছু ধরা পড়ে। পরবর্তীতে স্যুটকেস তল্লাশি করে অত্যন্ত বিপজ্জনক এই প্রাণীগুলো উদ্ধার করা হয়। অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্যপ্রাণী পাচারের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশবাদীদের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জার্মানির কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত প্রাণীগুলোকে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে এবং বিশেষ তত্ত্বাবধানে স্থানান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধ রোধে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD