হরমুজ প্রণালি দিয়ে ‘অননুমোদিত’ পথে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার পার হওয়ার চেষ্টার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এই জলপথে এমন দুর্ঘটনা বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।
ঘটনার পর পরই আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট দেশের উপকূলীয়রক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঠিক কোন গোষ্ঠী বা দেশের পক্ষ থেকে এই মাইন স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ বিশ্ব বাজারে তেল সরবরাহ এবং ট্যাংকার চলাচলের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞগণ মনে করছেন, এই ঘটনার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক