শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ণ

গাজীপুরের অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুরের শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় রংপুরের কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD