শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ

কার্যালয়ে গাড়ি ভাঙচুরের অনভিপ্রেত ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে দলের কুমিল্লা মহানগর কার্যালয়ে গত বুধবার ঘটিত অপ্রীতিকর ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার জন্য দুই সদস্য বিশিষ্ট একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বুধবার কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে মহানগর কমিটি বিলুপ্ত করার এই ঘোষণা আসে।

দলের শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। নবগঠিত দুই সদস্যের তদন্ত কমিটি ঘটনার পেছনের মূল কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্ত করে খুব শীঘ্রই কেন্দ্রীয় দপ্ত বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে আসার পর কুমিল্লায় জামায়াতের কার্যক্রমে নতুন শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD