শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

রাজস্থানে বাস খাদে পড়ে নিহত ৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

ভারতের রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ২৭ জন যাত্রী ছিলেন।

বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের দিকে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘ যাত্রার ক্লান্তির কারণে চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD