শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে হাফেজদের নেতৃত্ব দিতে হবে: জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য হাফেজদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্বূপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, এই কোরআন যাদের বুকের মধ্যে ধারণ করার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, তাদের সমাজের প্রতিটি স্তরে আলোর বার্তা ছড়িয়ে দিতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধ করতে হলে পবিত্র কোরআনের শাশ্বত শিক্ষার কোনো বিকল্প নেই। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে হাফেজ ও ওলামায়ে কেরামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অতীতে বিভিন্ন সময়ে সমাজ সংস্কারে ইসলামী মূল্যবোধের অভাব প্রকটভাবে অনুভূত হয়েছে, যা উত্তরণে তরুণ হাফেজদের এগিয়ে আসার সময় এখনই।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথিতযশা আলেম ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নৈতিক সমাজ বিনির্মাণের ওপর জোর দেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত করতে উৎসাহিত করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD