রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংস্কার ও আমলাতান্ত্রিক দুষ্টচক্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার যে অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি সাংবাদিকদের বলেছেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কাঠামোগত পরিবর্তনের আশা করা হয়েছিল, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী শক্তির দোসররা এবং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির কারণে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তার সুফল পেতে হলে অবিলম্বে আমলাতন্ত্রের সংস্কার এবং রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD