নিজ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন এক রুশ সেনা কর্মকর্তা। প্রায় চার বছর ধরে চলমান দীর্ঘ এই যুদ্ধে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় তিনশতেরও বেশি রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। পরবর্তীতে নিজের জীবন বাঁচাতে এবং রুশ প্রশাসনের কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ইউক্রেনে পালিয়ে যান ওই সেনা কর্মকর্তা।
এই চাঞ্চল্যকর ঘটনার মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা এবং রুশ বাহিনীর অভ্যন্তরীণ সংকট আরও প্রকট হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গণমাধ্যমকে জানান হয়েছে যে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং সীমান্তরক্ষীরা তাকে নিরাপদে গ্রহণ করেছে এবং বর্তমানে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে যুদ্ধের গতিপ্রকৃতি এবং রুশ সামরিক বাহিনীর মনোবল ভেঙে যাওয়ার একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের অভ্যন্তরীণ সহযোগিতা তাদের সামরিক প্রচেষ্টাকে আরও বেগবান করছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় অঞ্চলে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এ ধরনের ঘটনা দুই দেশের জন্যই বড় ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবে আবির্ভূত হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক