রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদের সংহতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

ভারতের বিভিন্ন স্থানে চলমান ছাত্র ও যুব আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ঢাকা থেকে তাঁরা এই ন্যায়সংগত আন্দোলনে সম্পূর্ণ পাশে রয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রদেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, নির্বিচারে আটক, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে কঠোর বিধিনিষেধ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

গণমাধ্যমকে জানান, প্রতিবেশী রাষ্ট্রে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের এই সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ আন্দোলন করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ভারতের তরুণ সমাজ আজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তা এক ঐতিহাসিক লড়াইয়ের অংশ। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এই সংগ্রামে তাদের প্রতি ঢাকা থেকে পূর্ণ নৈতিক সমর্থন জানানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃত্বের এমন জোরালো অবস্থান আন্তর্জাতিক পরিসরে আঞ্চলিক যুব সংহতি এবং বন্ধুভাবাপন্ন দেশের জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে একপাক্ষিক নতজানু কূটনীতির কারণে দেশের স্বার্থ বারবার লঙ্ঘিত হয়েছিল। কিন্তু বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের কণ্ঠস্বরকে প্রাধান্য দিয়ে এমন আন্তর্জাতিক বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নাহিদ ইসলাম আরও বলেন, নিপীড়ন চালিয়ে কখনো জনগণের ন্যায়সংগত দাবি দমন করা যায় না। ভারতের সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন অবিলম্বে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মুক্তি দেওয়া হয় এবং ইন্টারনেট পরিসেবা চালুকরে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ এবং ভারতের সাধারণ তরুণ সমাজ বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD