শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জন করতে হবে: চরমোনাই পীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারই এসব লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। কোনো সরকারই শ্রমিকবান্ধব অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হয়নি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে পঙ্গু করে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সর্বত্র দুর্নীতি ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করা হয়েছিল।

বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ ও চাঁদাবাজদের কঠোরভাবে বর্জন করতে হবে বলে মন্তব্য করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সততা, ন্যায়পরায়ণতা এবং জনকল্যাণে নিবেদিত প্রার্থীদেরই কেবল নির্বাচনে বিজয়ী করতে হবে, যাতে জনগণের প্রকৃত অধিকার ও কল্যাণ নিশ্চিত হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD