বিশ্ব হার্ট দিবস এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথল্যাবের প্রথম বর্ষপূর্তি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজন করা হয়, যেখানে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হৃদরোগ প্রতিরোধ, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে হৃদরোগের ঝুঁকি উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে তরুণ সমাজও এই মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথল্যাব গত এক বছরে অসংখ্য রোগীর হৃদরোগের জটিল চিকিৎসায় সফল ভূমিকা পালন করেছে, যা দেশের চিকিৎসা খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কলাকুশলীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি ও কেক কাটা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সাশ্রয়ী হৃদরোগ সেবা পৌঁছে দিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক