সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আটিবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানানো হয়। এছাড়া জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট জোনাল অফিসের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD