মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ টহল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ রোধে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনরাত্রি সমানভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সার্চলাইট ব্যবহার করে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করছে বিজিবির সদস্যরা। দেশের সীমান্ত সুরক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ পারাপার এবং চোরাচালানের চেষ্টা কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে নিয়মিতভাবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং দেশের অর্থনীতি রক্ষার্থে চোরাচালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD