ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অবিলম্বে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে স্বৈরাচারী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জন তৈরি হয়েছে, সে বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, দেশের আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ফলে তিনি বা কার্যতা নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেশের মাটিতে পা রাখামাত্রই আইনের মুখোমুখি হবেন এবং তাদের গ্রেপ্তার এড়ানোর কোনো সুযোগ নেই। বিগত দিনে সংঘটিত বিভিন্ন ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এ ধরনের রাজনৈতিক তৎপরতা ও দেশের বাইরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে।
আরববাংলা টিভি