যশোরের বেনাপোলের গতিপাড়া গ্রামের উত্তরপাড়ায় বসতবাড়ির সামনে ড্রেন নির্মাণকাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে গর্ত খুঁড়ে ও রড বেঁধে রেখেও কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখায় স্থানীয় এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই ওই গর্তগুলোতে পানি জমে মশার উপদ্রব বেড়ে গেছে এবং দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরণের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ড্রেনটির কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম দায়িত্বহীনতার কারণেই আজ সাধারণ মানুষকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এই অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি