বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬ শীর্ষক এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করা।
সোমবার রাজধানী ঢাকার অভিজাত এলাকা বনানীর একটি সুপরিচিত কনভেনশন সেন্টারে এই কূটনৈতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৈশভোজের পাশাপাশি দলটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক উপস্থাপন তুলে ধরা হয়, যেখানে দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং অর্থনৈতিক অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উপস্থিত কূটনীতিকরা বাংলাদেশ খেলাফত মজলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে তাদের দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কূটনৈতিক বৈঠক দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ প্রকাশ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক