রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। দেশের বর্তমান গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি, বিমানবন্দরে সাধারণ প্রবাসীদের নানা ধরনের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর অব. আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে প্রবাসীরা দেশে এসে বিমানবন্দরগুলোতে বিভিন্নভাবে যে ভোগান্তির শিকার হচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এর পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ ও হয়রানিমূলক আচরণের বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এসব সমসাময়িক জাতীয় ইস্যু এবং সরকারের বিভিন্ন জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলটির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন এবং প্রবাসীদের সুরক্ষা ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমনপীড়নের তীব্র প্রতিবাদ জানিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে। গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD