বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির শেষ সময় ৭ অক্টোবর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ওই তারিখের পর থেকে নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রক্রিয়ায় যারা এখনো নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের জন্য এটিই শেষ সুযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। অন্যথায় এই মেয়াদ শেষ হওয়ার পর আর কোনো ধরনের আবেদন বিবেচনা করা হবে না।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জাতীয় কমিটি সূত্রে জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্যই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের সুবিধার্থে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে যাতে সঠিক সময়ে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পেতে পারেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD