বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর আকবরশাহ থানার একে খান মোড় এলাকার সিটি প্যালেস হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিহত জান্নাতুল নাঈম গত মঙ্গলবার ওই হোটেলে ওঠেন। বুধবার বিকেলে হোটেল কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং কোনো সাড়াশশব্দ না পেয়ে হোটেল কর্মচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার পেছনের নেপথ্য কারণ উদঘাটনে এবং নিহতের পরিচয় ও স্বজনদের খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD