বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ

আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের হাইকমান্ডের নির্দেশক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপির চলমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই এই ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর উত্তর বিএনপি অত্যন্ত সাহসিকতার সাথে রাজপথে সক্রিয় ছিল। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

দলীয় শৃঙ্খলা রক্ষা এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার অংশ হিসেবেই এই সাংগঠনিক রদবদল আনা হয়েছে। খুব দ্রুতই আলাপ-আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD